হোম > বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত: শনিবার সারা দিন যা যা হলো

আমার দেশ অনলাইন

শনিবার দিনভর হামলার পর সন্ধ্যায়ও পশ্চিম তেহরানে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হচ্ছে।

ইসরাইল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত দুই শতাধিক নিহত এবং অন্তত ৭০০ জন আহত হয়েছে।

ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে, দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

ইরানজুড়ে হামলার পর অনেকে তেহরান ছাড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার ইসরাইলের হামলায় দু-একজন কমান্ডার নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছে।

প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইসরাইলের সীমান্তবর্তী দেশ জর্ডান জানিয়েছে যে, তাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বার্তাসংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

শেষ নিঃশ্বাস ত্যাগের আগমুহূর্তে কী করছিলেন খামেনি

দুবাই-দোহা-তেলআবিবে দফায় দফায় বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: ইরানের স্পিকার

ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

ইসরাইলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো ইরানের হামলা

ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘোষণা