হোম > বিশ্ব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টার ত্রুটি করবে না তুরস্ক: এরদোয়ান

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে চেষ্টার কোনো ত্রুটি করবে না তুরস্ক। রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করবেন বলেও জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলগুলো আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় তার দেশের অংশগ্রহণ অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যে ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সোমবার তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ‘ব্ল্যাক সি গ্রিন করিডোর’ পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করবেন। তার মতে, এই করিডোর আবার চালু হলে, শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।

ইউক্রেনের বন্দর থেকে শস্য ও খাদ্যদ্রব্য নিরাপদে পরিবহনের জন্য রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যে ‘ব্ল্যাক সি গ্রিন করিডোর’ চুক্তি সই হয়।

তিনি আরো বলেন, ‘যুদ্ধে অনেক মানুষ নিহত হয়েছেন। কীভাবে এই এটা বন্ধ করা যায়, সে বিষয়ে আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবো। আমি বিশ্বাস করি আমাদের ইউরোপীয় অংশীদার, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য মিত্রদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হবে।’

যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে, আঙ্কারা প্রথম ২০২২ সালের মার্চ মাসে রাশিয়া-ইউক্রেনের মধ্যে বৈঠকের আয়োজন করে। পরবর্তীতে ইউক্রেনীয় বন্দর থেকে শস্য ও খাদ্য সামগ্রী রপ্তানি সহজতর করতে একটি চুক্তিতে মধ্যস্থতা করে। রাশিয়া ২০২৩ সালের জুলাই মাসে এই চুক্তি থেকে বেরিয়ে যায়।

আরএ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প