হোম > বিশ্ব

পাউডারে ক্যান্সারের ঝুঁকি, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে হাজারো মামলা

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুক্তরাজ্যে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে একটি বড় ধরনের মামলা দায়ের করা হয়েছে। জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে অভিযোগ, তারা জেনেশুনে অ্যাসবেস্টস দূষিত বেবি পাউডার বিক্রি করছে। প্রায় তিন হাজার মানুষ এই মামলায় যুক্ত হয়েছেন। খবর বিবিসির।

মামলার মূল প্রমাণ হিসেবে কিছু অভ্যন্তরীণ নথি ও বৈজ্ঞানিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো বিবিসির হাতে এসেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, ১৯৬০-এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসন জানত তাদের ট্যালকম পাউডারে ট্রেমোলাইট ও অ্যাকটিনোলাইটের মতো ফাইবারসমৃদ্ধ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এগুলো ফাইবার আকারে থাকলে অ্যাসবেস্টস হয়ে যায় এবং এটিই প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে সম্পর্কিত বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে যে, ঝুঁকি জানা সত্ত্বেও কোম্পানিটি তাদের বেবি পাউডারের প্যাকেটে কখনো এ বিষয়ে সতর্কতা জারি করেনি। পরিবর্তে তারা পাউডারটিকে বিশুদ্ধতা এবং সুরক্ষার প্রতীক হিসেবে চিত্রিত করে প্রচারণা চালায়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে জনসন অ্যান্ড জনসন। কোম্পানির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বেবি পাউডার সব ধরনের সরকারি মানদণ্ড মেনে তৈরি করা হয়ে থাকে। তারা আরও দাবি করেছে, এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যানসার সৃষ্টিও করে না।

আরএ

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স