হোম > বিশ্ব

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ১০ কোটি টাকা লুট

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৮৬ লাখ টাকা) লুট করা হয়েছে।

গতকাল শুক্রবার প্রকাশ্য দিবালোকে রাজধানী বেঙ্গালুরুতে টাকা বহনকারী গাড়ি থামিয়ে এই দুর্ধর্ষ লুট করা হয়। খবর বিবিসির।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানান, নগরীর ব্যস্ত রাস্তায় একটি এসইউভি গাড়িতে করে আসা ছয় ব্যক্তি ওই অর্থ–বহনকারী ভ্যানটি থামাতে বলেন। ভ্যানটি একটি ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় টাকা নিয়ে যাচ্ছিল।
তিনি জানান, ভ্যানে ছিলেন চালক, একজন তত্ত্বাবধায়ক এবং দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। ডাকাতরা ভ্যানের আরোহীদের কাছে নিজেদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মকর্তা বলে পরিচয় দেন। এত বিপুল পরিমাণ অর্থ পরিবহনের জন্য সঠিক কাগজপত্র আছে কি না, তা যাচাই করতে হবে বলে জানান।

এই পুলিশ কর্মকর্তা জানান, এরপর ডাকাতরা নগদ অর্থ তত্ত্বাবধায়ক ও দুই রক্ষীকে তাদের অস্ত্র ভ্যানে রেখে এসইউভিতে ওঠার নির্দেশ দেন। চালককে বলা হয় নগদ অর্থসহ ভ্যানটি সামনে এগিয়ে নিতে। এসইউভিটি কয়েক কিলোমিটার ধরে ভ্যানটির পেছনে আসে। একপর্যায়ে ডাকাতরা চালককে ভ্যান থেকে নামিয়ে দেয়। আর এসইউভি থেকে নামানো হয় ওই তত্ত্বাবধায়ক এবং দুই রক্ষীকে। এরপর অস্ত্রের মুখে ভ্যান থেকে টাকা নিজেদের গাড়িতে তুলে নেন ডাকাতরা।

আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনাস্থলের কোনো ভিডিও পাওয়া যায়নি। ডাকাতরা এ অভিযানে একাধিক গাড়ি ব্যবহার করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অর্থ বহনকারী প্রতিষ্ঠান থানায় মামলা করেছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ডাকাতরা যে এসইউভিটি ব্যবহার করেছে, তাতে ছিল ভুয়া নম্বর প্লেট ও গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা স্টিকার। কোম্পানির কোনো কর্মীও ঘটনাটির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।’

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির