হোম > বিশ্ব

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী করবেন না ট্রাম্প: ভ্যান্স

আলজাজিরা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশ্বাস দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ট্রাম্প ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন করবেন। এরপর প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে এসব কথা বলেন ভ্যান্স। বিদেশে ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন পূরণ করতে পেরেছে কি না, এক রিপাবলিকান ভোটার এমন প্রশ্ন তুললে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ভ্যান্স বলেন, ‘মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশার বিষয়টি আমি বুঝতে পারি।’

এ সময় তিনি ইরাক যুদ্ধে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন।

তিনি আরো বলেন, ‘আমরা গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে জড়িয়ে আছি। যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরেই ইরানের সঙ্গে মোকাবিলা করছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।’

ভ্যান্সের মতে, দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার অর্থ এই নয় যে সামরিক শক্তি প্রয়োগেরও বিরোধিতা করতে হবে। অর্থাৎ বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়তে না চাইলেও প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি ব্যবহারের সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

ভ্যান্স বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলো অর্জন করবেন। এরপর তার প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।

এএম

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ

পরমাণু বোমা তৈরির অনুমতি দিতে সর্বোচ্চ নেতার প্রতি ইরানি আইনপ্রণেতার আহ্বান

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা

হ্যালোইনে বিক্ষোভ ঘিরে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

সব ছাত্র সংগঠনকে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান রাহুলের

ইসরাইলে ১০টি সামরিক কার্গো বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানকে আইএইএর প্রশ্নের জবাব দিতে বলল যুক্তরাষ্ট্র