হোম > বিশ্ব

ভারতে পুতিন, জড়িয়ে ধরলেন মোদি

আতিকুর রহমান নগরী

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতে এসেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান।

এ সময় তাকে স্বাগত জানাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন। সেখানে পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর এটাই রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর। গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুৎনিক জানায়, এই ব্যক্তিগত উদ্যোগে মোদি প্রোটোকল ভেঙেছেন এবং এই অপ্রত্যাশিত অভিনন্দন রুশ প্রতিনিধিদলকে বিস্মিত করেছে। তারা আগে থেকে মোদির সরাসরি স্বাগত জানানোর পরিকল্পনার বিষয়ে জানতেন না।

বিজেপি এক্স পোস্টে জানিয়েছে, সাধারণ নিয়মের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই পুতিনকে স্বাগত জানিয়েছেন।

শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপক্ষীয় আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। এর আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।

এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ছাড়বেন বলে জানা গেছে।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি