হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাত্রার ভূমিকম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন অঞ্চলের সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভূমিকম্পটি আঘাত হানে।

সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর দ্য গার্ডিয়ানের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হেনেছে।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক লোক এটি অনুভব করেছে।’

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেছেন, ইউকনের যে অংশটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পাহাড়ি এলাকা এবং সেখানে জনসংখ্যা খুবই কম।

তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষ দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। কাঠামোগত তেমন ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না।’

বার্ড বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে কানাডার সবচেয়ে নিকটবর্তী এলাকা হাইনেস জাংশন, যেটি কেন্দ্র থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। এই অঞ্চলে ১ হাজার ১৮ জন বাস করেন।

ভূমিকম্পটি আলাস্কার ইয়াকুটাত থেকে প্রায় ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে হয়েছিল, যেখানকার বাসিন্দা ৬৬২ জন বলে জানিয়েছে ইউজিএস।

ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এরপর আরো কয়েকটি ছোট ছোট আফটারশক অনুভূত হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি