হোম > বিশ্ব

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আতিকুর রহমান নগরী

ভারতের বিহারে ২৪৩ আসনের বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ হচ্ছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। খবর আনন্দবাজারের।

সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লাখের বেশি।

নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিহার সংস্করণ ‘মহাগঠবন্ধনে’র মধ্যে।

পাটনার বখতিয়ারের একটি বুথে ভোট দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে বেশ আশাবাদী তিনি।

বিহারে বিজেপি জোট অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, বড় ছেলে ও জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা, বিজেপিতে যোগ দেয়া ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর ও ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। আগামী ১৪ নভেম্বর ভোট গণনা হবে ।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির