হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকে সিরিয়ার নাম প্রত্যাহার

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

নিষেধাজ্ঞার তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। আজ (শুক্রবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত সিরিয়া। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘এই পদক্ষেপের ফলে সিরিয়ার নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সিরিয়া বিশ্বাস করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।’

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘সিরিয়ার সরকার সার্বভৌমত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে সকল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংলাপ এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিশ্চিত করছে; যাতে সিরিয়ার জনগণ এবং এই অঞ্চলের জনগণের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় থাকে।’

সোমবার মার্কিন ট্রেজারি ঘোষণা করে, তারা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। যার ফলে দামেস্কের সঙ্গে ওয়াশিংটনের কোম্পানিগুলোর ব্যবসা-বাণিজ্য পুনরায় শুরু করার পথ পরিষ্কার হলো।

সিরিয়ার সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। রাশিয়ায় পালিয়ে যান বাশার এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা।

গত মাসে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল সিরিয়ায় সফরে গিয়েছিলেন। এই দলটিতে ছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য জিয়ান্নে শাহীন, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য জোয়ে উইলসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক।

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে