হোম > বিশ্ব

গ্রিনল্যান্ডের স্থায়ী নিয়ন্ত্রণ যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে, শিগগিরই চুক্তি সই

আমার দেশ অনলাইন

আল জাজিরা

গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প দাবি। তিনি বলেন, এর ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তাসহ অন্যান্য প্রয়োজনের ওপর যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমার নির্দেশনায় আমরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে কাজ করেছি, যাতে নিশ্চিত করা যায়—গ্রিনল্যান্ডে যা প্রয়োজন, তা করার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্র চিরকাল ধরে রাখবে।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের লিখিত অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন বা সামরিক সদস্য মোতায়েন করতে পারবে না।

ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডের বিভিন্ন এলাকায় বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা অবিলম্বে শুরু হবে। এ জন্য সম্ভাব্য অনেক স্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

তবে বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি কার্যকর হওয়ার আগে গ্রিনল্যান্ডের নুক ও ডেনমার্কের কোপেনহেগেন-উভয় জায়গার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, চুক্তিটি ডেনমার্ক রাজ্যের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি গ্রিনল্যান্ডের নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে।

সূত্র: আল জাজিরা

পাকিস্তানে ভারত সমর্থিত ১১ সন্ত্রাসী নিহত

বিপদের মুখে হিমালয়, আগাম সতর্কবার্তা নিয়ে উঠছে প্রশ্ন

এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র

রিয়াদে বিস্ফোরণ, সতর্কতা জারির পর প্রত্যাহার

হামলা হলে পাকিস্তানকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবানের

হুথিদের দখলে বাব আল-মান্দেব, সৌদির অনুরোধ সত্ত্বেও দূরে যুক্তরাষ্ট্র

‘ইয়েমেন ইরানের দরকষাকষির হাতিয়ার নয়’

তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের নীতি আটকে দিল মার্কিন আদালত

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বার হামলা চালিয়েছে সৌদি আরব