হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র সৈকতে বন্দুক হামলা, আহত ১৩

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পলিশ।

পুলিশ জানিয়েছে, দুজনকে আটক করা হয়েছে, বাকীদের ধরতে অভিযান চলছে। সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে লোকজনকে সৈকত এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে পুলিশ।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে ‘মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘আমি কমপক্ষে ১০ জনকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি।’

হামলার ঘটনার কাছাকাছি ইহুদিদের উৎসব হনুক্কা উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশ অসমর্থিত গুজব শেয়ার করার বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছে।

সূত্র: আল জাজিরা/স্কাই নিউজ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন