হোম > বিশ্ব

ইমরান খান মুক্তি পেতে পারেন, বাড়ছে জল্পনা

আমার দেশ ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বুধবার জামিনে মুক্তি পেতে পারেন বলে জল্পনাকল্পনা ছড়িয়ে পড়েছে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিও বলেছেন, ইমরান খানকে আদালত জামিন দিলে ও মুক্তি পেলে তাদের আপত্তি নেই।

তিনি বলেন, আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে আমরা এর বিরোধিতা করব না। জামিন তার অধিকার এবং আমি বা আমার দল কেউই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব না। সোমবার ব্রিটিশ স্কাই নিউজ টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাকিস্তানের প্রতিটি মামলা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইমরান খান আগামীকাল বুধবার আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান।

তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।

সূত্র: সামা টিভি

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ