হোম > বিশ্ব

৩ দেশের ওপর শুল্কারোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

তিন দেশের ওপর শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো- চীন, কানাডা ও মেক্সিকো। কানাডা ও মেক্সিকোর ওপর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং একই সঙ্গে চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্কারোপে আদেশে গতকাল ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকেই এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এমন নির্দেশের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাবে এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন এ শুল্কারোপ করা হয়েছে।

তবে ওই তিন দেশের পণ্যের ওপর শুল্কারোপ করায় অ্যাভোকাডোস থেকে স্নিকার, গাড়িসহ অনেক পণ্যের দাম বাড়বে।

এর আগে কানাডা-মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক বছর ধরেই শুল্কবিহীন বাণিজ্য হচ্ছে। কিন্তু সেই নীতি থেকে সরে এলো যুক্তরাষ্ট্র। অপরদিকে চীনের সঙ্গে গত দুটি সরকারেরই বাণিজ্যিক যুদ্ধ অব্যাহত ছিল।

সূত্র: সিএনএন

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন