হোম > বিশ্ব

গাজায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলল ইসরাইল, নাকচ জাতিসংঘের

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১৭০ সাংবাদিক ‘সন্ত্রাসী’ ছিলেন—ইসরাইলের এমন দাবি নাকচ করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

তিনি বলেছেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরাইলের এমন দাবির পক্ষে ‘এক টুকরো প্রমাণও’ নেই।

এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ এসব কথা বলেন। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তাদের তদন্তে দেখা গেছে, যারা ‘সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন’, তারা আসলে গাজায় হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন।

ইসরাইলি বাহিনীর ওই দাবির বিষয়ে আলবানিজ বলেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—এমন দাবির পক্ষে ‘শূন্য’ প্রমাণ রয়েছে। এ বিষয়ে তিনি শিগগির একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানান।

আলবানিজ তার পোস্টে আরো বলেন, পশ্চিমা গণমাধ্যম যখন তথ্য যাচাই শুরু করছে, তখন ‘বর্ণবাদী ইসরাইল’ অপতথ্য ছড়ানো আরো বাড়িয়ে দিয়েছে।

তার দাবি, গণহত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য ইসরাইলি সেনাবাহিনীর একটি ‘লেজিটিমাইজেশন সেল’ গল্প বানাচ্ছে। তার পরবর্তী প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এএম

ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার কিছু চিত্র

১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হচ্ছে পৃথিবী

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরীক্ষা, কংগ্রেসের দিকে নজর ডেমোক্র্যাটদের

নাৎসি স্যালুটের ভিডিও প্রকাশের পর ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসনে ১২ বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা

দ্বিতীয় দফায় গড়াল ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

মক্কা জোটের বৈঠক আজ, প্রধান্য পাবে যেসব বিষয়

হুথিদের বিরুদ্ধে ১১২২ হামলা চালানোর দাবি ইয়েমেনি বাহিনীর

জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে ঘোষণা করল যুক্তরাজ্যের গ্রিন পার্টি