হোম > বিশ্ব

দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের একমাত্র পথ: মাহাথির

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে, গাজা গণহত্যাকে বসনিয়ায় মুসলিম নিধন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন তিনি।

মাহাথির মোহাম্মদ বলেন, গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি ইসরাইলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করে লেখা থাকবে।

তিনি বলেন, গাজায় গর্ভবতী মায়েদের, সদ্য জন্ম নেয়া শিশু, যুবক, ছেলে ও মেয়ে, নারী-পুরুষকে নির্মমভাবে হত্যা করছে ইসরাইলি বাহিনী। এটা ভুলে যাওয়া যায় না।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের হত্যাকাণ্ড প্রজন্মের পর প্রজন্ম ধরে, সম্ভবত শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণ করা হবে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের ভয়াবহতার অভিজ্ঞতা থেকে ইসরাইলিরা শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন মাহাথির।

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর নির্মমতার শিকার হয়েছিলেন ইহুদিরা, এখন সেই ইহুদিরাই ফিলিস্তিনিদের সাথে একই ধরনের নির্যাতন চালাচ্ছে।’

তার মতে, ইসরাইল-ফিলিস্তিন সংকটের একমাত্র যুক্তিসঙ্গত উপায় হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তবে এ ধরনের সমাধানের জন্য এখনো অনেক পথ পারি দিতে হবে বলে মনে করেন মাহাথির।

আরএ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন