হোম > বিশ্ব

ইসরাইলে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯২ জন

আমার দেশ অনলাইন

জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। এসব হামলায় আহত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯২ জন ইসরাইলি। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে ১৭৭ জনের আঘাত সামান্য। আর ১১ জনের অবস্থা কেমন তা স্পষ্ট নয়।

এছাড়াও, সংঘাত শুরু হওয়ার পর থেকে হামলায় আহত অবস্থায় এ পর্যন্ত তিন হাজার ৭২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২ এক প্রতিবেদনে এক জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের খণ্ডবিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়ে।

হোলোন শহরে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। দক্ষিণ ইসরাইলেও সাইরেনের শব্দ শোনা গেছে।

সূত্র: বিবিসি

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ