হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১

আমার দেশ অনলাইন

লেবাননের রাজধানী বৈরুতে ৮ এপ্রিল ইসরাইলের ভয়াবহ হামলার পর উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স

লেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) সোমবার এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে ৭ হাজার ৮০৪ জন।

এদিকে ইসরাইল ও লেবাননের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা ক্রমেই ভঙ্গুর হয়ে উঠছে। যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে ইসরাইলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘাত পুরোপুরি থামেনি, বরং তা নতুন করে অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান