হোম > বিশ্ব

ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর: মার্কিন সিনেটর

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি।

ইরানে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘হামলার মাধ্যমে ট্রাম্প এবং নেতানিয়াহু নিজের হাতে বিপর্যয় ডেকে এনেছেন।’ তার মতে, এই হামলার কারণে এই অঞ্চলটি একটি নতুন ও মারাত্মক সংঘাতের দিকে ঝুঁকে পড়ছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘তেলআবিব ও তেহরানের মধ্যে যুদ্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভালো হতে পারে। তবে এটি সম্ভবত ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি অঞ্চলের নিরাপত্তার জন্য বিপর্যয়কর হবে।’

ইরানে ইসরাইলি হামলা স্পষ্টতই তেহরানের সাথে ট্রাম্প প্রশাসনের কূটনীতিকে ব্যাহত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলেও মনে করেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ক্রিস মারফি। তার মতে, ‘ইরানের সাথে যুদ্ধে ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার কোন বাধ্যবাধকতা নেই।’

আজ শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালায় ইসরাইল। এর কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ