হোম > বিশ্ব

৪৭ সাপ পাচারের চেষ্টা, মুম্বাই বিমানবন্দরে ধরা এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

মুম্বাই বিমানবন্দর দিয়ে পাচারের সময় ৪৭টি সাপ জব্দ

ভারতের মুম্বাই বিমানবন্দরে বিরল প্রজাতির সাপ চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির চোরাচালান করা সাপের মধ্যে বেশ কিছু বিষধর সাপও রয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থাইল্যান্ড থেকে ফেরা এক ব্যক্তিকে মুম্বাই বিমানবন্দরে আটক করা হয়, যার চেক-ইন ব্যাগে ৪৭টি বিষধর সাপ পাওয়া গেছে।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কয়েকটি ধারার অধীনে ওই সাপগুলো জব্দ করা হয়।

তবে সাপ চোরাচালানের দায়ে অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি কাস্টমস কর্তৃপক্ষ। তাকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। তিনি এখনো এই বিষয়ে কোনো বক্তব্য দেননি।

মুম্বাইয়ের কাস্টমস বিভাগ সামাজিক মাধ্যম এক্সে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জব্দ করা সাপগুলোর ছবি প্রকাশ করেছে।

পোস্টে প্রকাশ করা ছবিতে দেখা যায়, একটি বাক্সে বিভিন্ন রঙয়ের কয়েকটি সাপ একসাথে জড়ো করে রাখা।

পোস্টে কাস্টমস বিভাগ উল্লেখ করেছে যে, জব্দ করা সাপগুলোর মধ্যে তিনটি 'স্পাইডার-টেইলড হর্নড ভাইপার', পাঁচটি 'এশিয়ান লিফ টার্টল' আর ৪৪টি বিষধর 'ইন্দোনেশিয়ান পিট ভাইপার' রয়েছে।

তবে এই সাপগুলো কোন এলাকা থেকে আনা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের