হোম > বিশ্ব

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আমার দেশ অনলাইন

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে আগামী ২৭ মে আমিরাতে পবিত্র ঈদুল আজহা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য আল জারওয়ান বলেন, জিলহজ মাসের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ১৭ মে, রোববার রাত ১২:০১ মিনিটে উদিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অনুকূল পরিস্থিতিতে চাঁদটি দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, উল্লেখিত তারিখগুলো বৈজ্ঞানিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে নির্ধারিত। তবে জিলহজ মাস, আরাফার দিন ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সূত্র: গালফ নিউজ

আরএ

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা