হোম > বিশ্ব

ইসরাইলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননে চলমান হামলার প্রতিবাদে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ। এ সময় গণহত্যা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

ইরান ও লেবাননে যুদ্ধ এবং অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে এ বছরের শেষ দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৮৩ বছর বয়সি ডেভিড আলকান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি এখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। আমাদের সরকার একেবারে ভুল পথে এগোচ্ছে। তারা জনগণকে ভুয়া খবর, মিথ্যা দিয়ে বিভ্রান্ত করছে। আমরা এর বিরোধী।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ইরান আমাদের শত্রু, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু নয়। সবচেয়ে বিপজ্জনক শত্রু দেশের অভ্যন্তরেই আছে। যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকার করে, কাজ করে না, কর দেয় না, পরজীবী এবং যারা আমাদের আয়করের ওপর নির্ভর করে বেঁচে থাকে, তারাই সবচেয়ে বড় শত্রু।’

সমাবেশে ‘গণহত্যা বন্ধ করুন’ এবং ‘অক্টোবর সেভেন ভুলে যান’ লেখা প্লাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সূত্র: আলজাজিরা

আরএ

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো