হোম > বিশ্ব

প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি ও তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। আজ শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করা হবে।

সরকারি সফরে সৌদি আরবে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকে যোগ দিতে শুক্রবার সৌদি সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর এই সফরের লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, কূটনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতার জন্য সমন্বিত কৌশল জোরদার করা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। চলতি বছরের এপ্রিলে ওই চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান ও সামরিক সদস্য মোতায়েন করে। দীর্ঘদিন ধরে পাকিস্তান সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে, আর অর্থনৈতিক সংকটে সৌদি আরবও বারবার পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে।

সূত্র: জিও নিউজ

আরএ

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ফরিদপুরে জন্ম কলকাতায় মৃত্যু, না ফেরার দেশে কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

যে কারণে ইরানি নেতাদের হত্যা করা বন্ধ করতে চান ট্রাম্প

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কীভাবে নির্ধারিত হয়

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি