হোম > বিশ্ব

পেরুর প্রেসিডেন্টের বেতন দ্বিগুণ করায় ব্যাপক সমালোচনা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিজের মাসিক বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০ হাজার ডলার (১২ লাখ ২৬ হাজার টাকা) বৃদ্ধি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পেরুর ক্ষুব্ধ সমালোচনাকারীরা বলছেন, তিনি বেতন না বাড়িয়ে এই অর্থ দরিদ্রদের কল্যাণে ব্যয় করতে পারবেন।

২ জুলাই বুধবার পেরুর অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্টের নতুন বেতন ৩৫ হাজার ৫৬৮ সোলেস (১০ হাজার ৬৭ ডলার) নির্ধারণ করা হয়েছে, যা দেশের ন্যূনতম মজুরির ৩০ গুণ। আগে তাঁর বেতন ছিল ১৫ হাজার ৬০০ সোলেস (৪ হাজার ৪০০ ডলার), যা ২০০৬ সালে প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া স্থির করেছিলেন।

পেরুর সরকার দাবি করেছে, লাতিন আমেরিকার ১২ দেশের মধ্যে বলুয়ার্তের আগের বেতন ছিল ১১তম স্থানে, শুধু বলিভিয়ার প্রেসিডেন্টের চেয়ে বেশি। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। গত বছর এক প্রতিবেদনে লাতিন আমেরিকার প্রেসিডেন্টদের বেতন ৩ হাজার থেকে ২২ হাজার ডলার পর্যন্ত উল্লেখ করা হয়েছিল।

এ সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন লিমার এক পেনশনভোগী রোলান্দো ফনসেকা। তাঁর মতে, ‘দেশে দারিদ্র্য চরম পর্যায়ে, এমন সময় প্রেসিডেন্টের উচিত ছিল উদাহরণ সৃষ্টি করা।’

বলুয়ার্তের জনপ্রিয়তা এখন তলানিতে। জরিপে তাঁর সমর্থন মাত্র ২-৪%। তাঁর পূর্বসূরি পেদ্রো কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছিল।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো