হোম > বিশ্ব

১৮ বছর পর ভারতীয় জেল থেকে পাকিস্তানি নাগরিকের মুক্তি

আমার দেশ অনলাইন

প্রায় ১৮ বছর ধরে ভারতীয় কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন এক পাকিস্তানি নাগরিক। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে একথা জানিয়েছে ভারতে অবস্থিত পাকিস্তান হাই কমিশন। এরইমধ্যে দেশে ফিরেছেন কাসুরের বাসিন্দা মুহাম্মদ শহীদ ইকবাল ভাট্টি।

কারাগার থেকে ওয়াঘা-আটারি সীমান্তে পৌঁছালে পাকিস্তানি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ২০০৫ সালে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন ভাট্টি। এরপর ২০০৮ সালে তাকে আটক করা হয়।

পাকিস্তান হাই কমিশন কমিশন জানায়, তাদের নিরন্তর প্রচেষ্টায় ভাট্টির মুক্তি ও প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, ভাট্টিকে তার পরিবারের কাছে হস্তান্তরের আগে নিয়মিত পরীক্ষা করা হবে। মিশনটি পুনরায় নিশ্চিত করেছে, তারা বিদেশে আটক অন্যান্য পাকিস্তানি বন্দির মুক্তি এবং প্রত্যাবর্তনের জন্য কাজ চালিয়ে যাবে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল