হোম > বিশ্ব

ইমরান খানের ১৪ ও বুশরা বিবির ৭ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছর ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় শুক্রবার ইসলামাবাদের একটি আদালত এই রায় দেন। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একটি আদালত ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছে।

বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। ফলে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি দোষী সাব্যস্ত হয়েছেন।

রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে সেই কারাগারে দুর্নীতিবিরোধী আদালত বসানো হয়েছিল এবং তারা আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান-বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে।

২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। যদিও ইমরান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্ধেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে।

ইমরানের স্ত্রী বুশরা বিবি তার বিরুদ্ধে অতীতে হওয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছেন আদালত। ফলে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বুশরা বিবি।

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো সমঝোতা নয়: ইরান

যুদ্ধবিরতি শুরু: ঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘আঙুল ট্রিগারে যাবে’: হিজবুল্লাহ

পাদপ্রদীপের আলোয় পাকিস্তানের সেনাপ্রধান

লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য বহাল

সু চির সাজার মেয়াদ কমাল মিয়ানমার সরকার

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় দুই মুসলিম দেশ