হোম > বিশ্ব

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে লাখো মানুষের বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: ফ্রান্স২৪

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলের তেলআবিবে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শনিবার রাতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পুরো গাজা দখলের পরিকল্পনা ঘোষণা দেওয়ার একদিন পর এ বিক্ষোভ হলো। খবর দ্য গার্ডিয়ানের।

আয়োজকরা বলছেন, অন্তত এক লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানান।

গাজায় নিহত জিম্মির আত্মীয় শাহার মোর জাহিরো এএফপিকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে সরাসরি বার্তা দিচ্ছি; যদি আপনি গাজায় আক্রমণ করেন এবং জিম্মিদের হত্যা করা হয়, তাহলে নির্বাচনী প্রচারণায়, প্রতিটি সময় ও স্থানে আপনার পিছনে ধাওয়া করব।’

জিম্মি ওমরি মিরানের স্ত্রী লিশায় মিরান লাভি সমাবেশে বলেন ‘এটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়। আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য এটি মৃত্যুও ডেকে আনতে পারে।’ অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।

শুক্রবার নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের জন্য একটি পরিকল্পনা অনুমোদন করে, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে।

ইসরাইলের কিছু মিত্রসহ বিদেশী শক্তিগুলো জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং গাজা উপত্যকায় মানবিক সংকট নিরসনে সহায়তা করার জন্য আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। তবে নেতানিয়াহু তার সিদ্ধান্তের প্রতি অটল রয়েছেন।

হামাসের কাছে আটক ২৫১ জন জিম্মির মধ্যে ৪৯ জন এখনো গাজায় বন্দী, যার মধ্যে ২৭ জন মারা গেছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

আরএ

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে হুথিরা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে চীনের প্রেসিডেন্ট

হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে পারে ইসরাইল

হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান

একাকীত্বকে ঘিরে চীনের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

চিকিৎসকের সহায়তায় মৃত্যু বৈধ করার প্রস্তাব নাকচ করল ব্রিটিশ পার্লামেন্ট

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র: বাঘাই