হোম > বিশ্ব

সৌদির আরামকো তেল শোধনাগারে হুথিদের ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, রোববার একটি ড্রোন দিয়ে জিজানের শোধনাগারটি ‘নির্ভুল ও সফলভাবে’ হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি ড্রোন উড়িয়েছে। এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

আল মাসিরাহ টিভির তথ্যমতে, তেল শোধনাগারটিতে রোববার ভোরে আগুন লেগে যায়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আরামকো শোধনাগারের একটি স্থাপনায় ভোরবেলা লাগা আগুন দমকলকর্মীরা নিভিয়ে ফেলেছেন। এতে কেউ হতাহত হয়নি।

আরএ

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সৌদি যুবরাজের স্বপ্ন

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

ইসরাইলের নির্বাচনে ভোটের লড়াই এখন এআই ও বটের দখলে

হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

ফ্রান্সের বিক্ষোভে দেখা মিলল স্পাইডারম্যানসহ সব সুপারহিরোর

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত দিয়েছে ইরান

প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো

হেবরনে ৫ লাখ ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল