হোম > বিশ্ব

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য লোহিতসাগরে দুটি জাহাজ পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের মাইন অপসারণকারী জাহাজ ফুল্ডা এবং সরবরাহকারী জাহাজ মোসেল সুয়েজ খাল দিয়ে লোহিতসাগরের দিকে যাচ্ছে।’

পিস্টোরিয়াস আরো বলেন, মাইন অপসারণ অভিযানে অংশগ্রহণের আগে ইরান ও ওমানের অনুমোদন প্রয়োজন হবে। এই অভিযান তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

বসনিয়ায় ইইউ মিশনে থাকা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আল-সাইয়েদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারণা, ঐক্যবদ্ধ মুসলিমরা

মাদুরোকে অপহরণ করায় ট্রাম্পের প্রশংসা, ২০২৭ সালে নির্বাচন চাইলেন মাচাদো

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ

পরমাণু বোমা তৈরির অনুমতি দিতে সর্বোচ্চ নেতার প্রতি ইরানি আইনপ্রণেতার আহ্বান

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা