হোম > বিশ্ব

ভয়ঙ্কর টাইফুনের কবলে জাপান

আতিকুর রহমান নগরী

ভয়ঙ্কর টাইফুন ‘হালোং’এর কবলে পড়েছে দ্বীপ রাষ্ট্র জাপান। আজ দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারি বর্ষণ। সেই সঙ্গে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। ইজু দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রায় ২০৭ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার জাপানের গণমাধ্যম জাপান টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়াও বুধবার থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে।দুর্যোগ মোকাবিলায় সব সংস্থাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র