হোম > বিশ্ব

ট্রাম্পের গাজা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনিরা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় একটি কথিত শান্তি ও নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা ‘ভুল’ ও ‘বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা। তাদের দাবি, গাজায় অস্ত্র হস্তান্তর বা নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো ব্যবস্থা কেবলমাত্র ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং আগ্রাসন বন্ধের পরই বিবেচনা করা যেতে পারে।

ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, ট্রাম্প যে ধরনের সমঝোতার কথা বলেছেন, তা বাস্তবে চূড়ান্ত হয়নি। আলোচনায় কিছু অগ্রগতি থাকলেও এখনো বেশ কয়েকটি মৌলিক বিষয়ে সমঝোতা হয়নি। বিশেষ করে গাজা থেকে ইসরাইলি সেনা ও অবরোধ প্রত্যাহার, মানবিক সহায়তার অবাধ প্রবেশ এবং যুদ্ধবিরতির স্থায়িত্ব—এসব বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত বাস্তবায়নে যাচ্ছে না।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন যে, তার উদ্যোগে গাজার সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতা হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় মিসর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে এবং এটি গাজার জন্য নতুন প্রশাসনিক কাঠামো গঠনের পথ প্রশস্ত করবে।

তবে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বলছে, ট্রাম্পের বক্তব্যে বাস্তব পরিস্থিতির পূর্ণ প্রতিফলন নেই। অস্ত্রের বিষয়টি কোনো প্রাথমিক শর্ত নয়; বরং এটি একটি সম্ভাব্য পরবর্তী ধাপ, যা নির্ভর করবে ইসরাইল তার প্রতিশ্রুতি বিশেষ করে সেনা প্রত্যাহার ও সামরিক অভিযান বন্ধ বাস্তবায়ন করছে কি না, তার ওপর।

ফিলিস্তিনি নেতারা আরো বলেন, গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত না করে এবং অঞ্চলটির ওপর আরোপিত অবরোধ তুলে না নিয়ে নিরস্ত্রীকরণের প্রশ্ন বাস্তবসম্মত নয়। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত অবশ্যই ফিলিস্তিনিদের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হতে হবে এবং বাইরের কোনো পক্ষ একতরফাভাবে তার ব্যাখ্যা দিতে পারে না।

এদিকে বিবিসি, আল-জাজিরা, আনাদোলু এজেন্সি, আল-মায়াদীনের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও চুক্তির বাস্তবায়ন নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ইসরাইল নিরস্ত্রীকরণকে সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে দেখতে চাইছে; অন্যদিকে ফিলিস্তিনি পক্ষ বলছে, সেনা প্রত্যাহারই হতে হবে প্রথম পদক্ষেপ। এ কারণে চূড়ান্ত সমঝোতা কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের অবস্থানের ব্যবধান দূর করা প্রয়োজন।

সূত্র: প্যালেস্টাইন ক্রোনিকল, রয়টার্স

এআরবি

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

ট্রাম্পের উগ্রবাদের ভরাডুবি

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: ট্রাম্প

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়াবে দক্ষিণ কোরিয়া