হোম > বিশ্ব

ইসমাইল হানিয়াকে হত্যার পাঁচ মাস পর স্বীকার ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার পাঁচমাস পর স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সরায়েল কাৎজ। সোমবার এক বিবৃতিতে হানিয়াকে হত্যার হত্যার কথা স্বীকার করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন কাৎজ। তিনি বলেন,‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব... যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

নিহত হওয়ার সময় ইসমাইল হানিয়া ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় ছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা রেখেছিলেন ইসরায়েলের কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা