হোম > বিশ্ব

ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় ইসরাইল

আমার দেশ অনলাইন

ইরানে আবারও যুদ্ধ শুরু করতে চায় ইসরাইল। যুদ্ধ পুনরায় শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তেল আবিব।

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর আগ্রহের কথা জানিয়ে ওয়াশিংটনকে একটি বার্তা পাঠিয়েছে তেল আবিব। এতে বলা হয়, ‘আমরা ইরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী।’

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এফ/এ-১৮ যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রন, জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন এবং এই অঞ্চলজুড়ে প্রতিরক্ষাব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র স্থানান্তর করে তাদের উপস্থিতি জোরদার করেছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি