হোম > বিশ্ব

হরমুজ প্রণালি পুনরায় খুলতে নীতিগতভাবে সম্মত ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া এবং তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুসংক্রান্ত সমস্যা সমাধানের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন জানতে পেরেছে যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রস্তাবিত চুক্তির সাধারণ কাঠামো অনুমোদন করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে প্রণালিটি পুনরায় খোলা হবে, এরপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আরো দীর্ঘ সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। তিনি তার প্রতিনিধিদের এ বিষয়ে ‘তাড়াহুড়ো না করার’ নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনা চলছে। তবে চুক্তিটি নিখুঁত করতে ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা