হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ১৪২ বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তি সই

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর অংশ হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

তারা বলেছে, প্রায় ১৪২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি।

দুই দেশের স্বাক্ষরিক সমঝোতায় জ্বালানি ও খনিজ বিষয়ক স্মারক, ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র ছাড়াও মহাকাশ ও সংক্রামক ব্যাধির বিষয়ে পারস্পারিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারক রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও বিন সালমান যখন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন তখন অনুষ্ঠানস্থল ছিলো করতালিতে মুখরিত।

এর আগে দুই নেতার বৈঠকের সময় মি. ট্রাম্প সৌদি যুবরাজকে তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

যদিও এই বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো খুব কমই জানা গেছে। তবে ট্রাম্পকে বলতে শোনা গেছে ‘আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা পরস্পরকে খুব পছন্দ করি।

উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের শুরুতে সৌদি আরবে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের এটাই তার প্রথম বড় বিদেশ সফর।

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের