হোম > বিশ্ব

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ২০২২ সালে ইউক্রেনের শস্য ও সার পরিবহনের সুযোগ দিতে জাতিসংঘ যেভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিল, হরমুজ প্রণালির ক্ষেত্রেও তারা একই ধরনের ভূমিকা রাখতে চায়।

মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আন্তোনিও গুতেরেস এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আগে যে ধরনের (স্বাভাবিক) পরিস্থিতি বিদ্যমান ছিল, তা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা সম্ভব কি না সেটি দেখা।”

গুতেরেস আরও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ বর্তমানে পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সঙ্গেও নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান