হোম > বিশ্ব

হরমুজ প্রণালি নিয়ে বিধিমালা তৈরি করছে ইরান: আরাগচি

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য বিধিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই বিধিমালা তৈরি করা হবে। তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

এর আগে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে তেহরান এই জলপথের জন্য একটি নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

যুক্তরাষ্ট্রের চরমপন্থি মনোভাব, হুমকি ও উসকানিমূলক বক্তব্য এবং সদিচ্ছা ও আন্তরিকতার অভাবকে বর্তমান সংঘাতময় পরিস্থিতি এবং একটি সম্ভাব্য চুক্তির পথে বাধা বলে উল্লেখ করেছেন আরাগচি।

তিনি বলেন, হরমুজ প্রণাললি নিয়ে উত্তেজনার কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা।

আরাগচি আরো বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী এই কৌশলগত জলপথের জন্য বিধিমালা তৈরি করছে।

সূত্র: জিও নিউজ/মেহের

আরএ

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা