হোম > বিশ্ব

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনী ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এতে তাদের আট সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশে এসব গোষ্ঠী মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছিল।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসি-নির্দেশিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকজুড়ে ইরান সমর্থিত একাধিক গোষ্ঠীর অস্ত্রভান্ডার ও রসদসংক্রান্ত স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির ড্রোন হামলাগুলো ছিল ‘অযৌক্তিক’ এবং সেগুলো কোনো লক্ষ্য অর্জনে সফল হয়নি।

সেন্টকমের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ৬০০টিরও বেশি হামলার চেষ্টা চালিয়েছে। এসব হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরো সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সূত্র: আল জাজিরা

আরএ

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

ইহুদিদের স্কুলে সসম্মানে ঝুলছে খামেনির ছবি

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

ইসরাইলি পতাকা পায়ে পিষলেন কলম্বীয় র‌্যাপার, দিলেন ‘মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান

ইরান অভিযান নিয়ে ইসরাইলের সেনাপ্রধান ও নেতানিয়াহুর বিরোধ

হুথিরা যেভাবে সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে উঠল

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন