হোম > বিশ্ব

অর্ধশত তুর্কি যুদ্ধবিমান কিনলো ইন্দোনেশিয়া

ঢাবি সংবাদদাতা

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া তুরস্ক থেকে পঞ্চম প্রজন্মের ৪৮টি ফাইটার জেট কেনার চুক্তি সই করেছে। যার মোট মূল্য ১০ বিলিয়ন ডলারের বেশি। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

জাকার্তায় অনুষ্ঠিত ইন্দো ডিফেন্স ২০২৫ প্রদর্শনীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে তুর্কি প্রতিরক্ষা খাতের বিভিন্ন কোম্পানি অংশ নিয়েছে।

এই চুক্তির মেয়াদ হবে ১০ বছর এবং এর আওতায় কিছু কান জেটের যন্ত্রাংশ ইন্দোনেশিয়ায় যৌথভাবে উৎপাদন করা হবে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানতোকে ধন্যবাদ জানিয়ে এরদোয়ান বলেন, এটি তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা শিল্প রপ্তানি চুক্তি।

তুর্কি প্রতিরক্ষা শিল্প বিশ্লেষক ইউসুফ আকবাবা বলেন, এই চুক্তি কান প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আজারবাইজান গত বছর এই প্রকল্পে অংশগ্রহণের ঘোষণা দেয়, আর জানুয়ারিতে খবর আসে যে সৌদি আরবও এই প্রকল্পে অংশীদার হতে চায়, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স