হোম > বিশ্ব

তুরস্কের জন্য আবারো নতুন সংবিধানের আহ্বান এরদোয়ানের

আতিকুর রহমান নগরী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আবারো নতুন সংবিধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বুধবার পার্লামেন্টের এক ভাষণে তিনি এ কথা বলেন।

১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানে মধ্য দিয়ে উৎপত্তি বিদ্যমান সংবিধানের দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন এরদোয়ান। তিনি একেপি’র আইন প্রণেতাদের উদ্দেশ্যে করে বলেন, সাম্প্রতিক সংশোধন সত্ত্বেও, একটি নতুন বেসামরিক সংবিধানের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে পূরণ হয়নি।

এরদোয়ান বলেন, আমাদের জাতির প্রয়োজন এমন একটি বেসামরিক সংবিধান যা আমাদের গণতান্ত্রিক অভিজ্ঞতাগুলোকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে সামরিক অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করবে।

উল্লেখ্য, ২০১৭ সালে এক গণভোটের মাধ্যমে তুরস্ক পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বাদ দিয়ে প্রেসিডেন্টশাসিত ব্যবস্থা গ্রহণ করে এবং এক বছর পর থেকে এটি বাস্তবায়িত হয়।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র