হোম > বিশ্ব

ইউক্রেনকে এক হাজার সেনার লাশ হস্তান্তর করেছে রাশিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: আরটি

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের এক হাজার সেনার লাশ হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে ১৯ জন নিহত রুশ সেনার লাশ গ্রহণ করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী এবং অন্যতম মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর মস্কো টাইমসের।

এরআগে গত ১৯ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, আরো তিন হাজার ইউক্রেনীয় সেনার লাশ হস্তান্তর করতে প্রস্তুত মস্কো। ক্রেমলিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, ‘ইস্তাম্বুল চুক্তি অনুসারে’ লাশগুলো কিয়েভের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনে যুদ্ধবন্দীদের চিকিৎসার জন্য স্থাপিত সমন্বয় সদর দপ্তর জানিয়েছে, যেসব সেনার লাশ হস্তান্তর করা হয়েছে, তারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়ার পাশাপাশি দক্ষিণ-পশ্চিম রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে মারা গেছেন।

গত জুন মাসে ইস্তাম্বুলে আলোচনার সময় মস্কো এবং কিয়েভ বড় পরিসরে বন্দি বিনিময় এবং ছয় হাজার সেনার লাশ বিনিময়ে সম্মত হয়েছিল। তবে উভয় পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তী সপ্তাহগুলোতে কয়েক ধাপে সেনাদের লাশ ইউক্রেনে স্থানান্তর করা হয়। বিনিময়ে রাশিয়া তার ৭৯ জন নিহত সেনার লাশ গ্রহণ করে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতারা। বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে।

তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি পুতিনকে ফোন করেছেন এবং রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা শুরু করেছেন।

আরএ

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক

বিদ্রোহীদের ছেড়ে ফের মমতার শিবিরে কাসেম সিদ্দিকী

চীনের জে-১০সিই যুদ্ধবিমান এত আলোচনায় কেন

মোদির নামে মাছের বাজার, ভারতে বিতর্ক