হোম > বিশ্ব

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে লাগবে মাত্র ১০ মিনিট, ট্রাম্পের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

ইরানের অবশিষ্ট এক বা দুটি পরমাণু স্থাপনায় ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়া নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো বাসভবনে হ্যালোইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও তেহরানের ওপর আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। তারা একটি চুক্তি করে, পরে আবার তা থেকে সরে আসে।’

ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত দেশটি সেই সমঝোতা মেনে চলবে কি না, তা দেখার বিষয়।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে। দেশটির পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাইলে সেগুলোতে ‘১০ মিনিটের মধ্যে’ হামলা চালানো সম্ভব।

ইরানের সঙ্গে আলোচনা চললেও চুক্তি সম্পন্ন করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই বলে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

আগামী সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রশ্নটিকে ‘বোকামিপূর্ণ’ বলে মন্তব্য করেন। সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে আগাম কোনো তথ্য প্রকাশ করবেন না বলেও জানান তিনি।

এদিকে সংঘাতের অবসানে সমঝোতার পথ খুঁজতে শনিবার কাতারের রাজধানী দোহায় কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি আলোচকেরা। ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করেই এসব কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানা গেছে।

তবে আলোচনা চলমান থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ কাটেনি।

সূত্র: জিও নিউজ

আরএ

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

ইথিওপিয়ার সামরিক ঘাঁটি থেকে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ সুদানের

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

প্রস্তাবিত বাড়িভাড়া আইন বাতিলের দাবিতে পর্তুগালে ব্যাপক বিক্ষোভ

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন লড়ছেন আল-সাইয়েদসহ ট্রাম্পবিরোধী চিকিৎসকেরা

সুইজারল্যান্ডে খণ্ডিত লাশ উদ্ধার, গ্রেপ্তার বাংলাদেশি রুমমেট