হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা পাকিস্তানসহ ৮ মুসিলম দেশের

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। এরমধ্যে রামাল্লার উত্তরে দুটি মসজিদে সাম্প্রতিক হামলাও অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবার পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে যৌথ বিবৃতি জারি করা হয়। এতে জিলজিলিয়া গ্রামের গ্র্যান্ড মসজিদ এবং মাজার’আ আল-নুবানি গ্রামের আল-ফারুক মসজিদে হামলার নিন্দা জানানো হয়।

সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। উগ্র ইহুদি বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ, কৃষিজমি দখল এবং মসজিদে হামলা চালাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, এসব সহিংসতা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের মূল হাতিয়ারে পরিণত হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর