হোম > বিশ্ব

সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত

আতিকুর রহমান নগরী

বুধবার রাতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শহরের নববর্ষ উদ্‌যাপনে নিরাপত্তার দায়িত্বে থাকা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি প্যাট্রল টিম আল-ফারাজ প্রত্নতাত্ত্বিক এলাকায় আত্মঘাতী বিস্ফোরকবাহী এক ব্যক্তিকে ধরতে চাইছিল। সে সময় ওই ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করেন।

আলেপ্পোর গভর্নর আযযাম আল-ঘারিব এক বিবৃতিতে বলেন, পুলিশ প্যাট্রল টিম শহরের নববর্ষ উদ্‌যাপনে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বরত ছিল। তখন তারা বিস্ফোরকবাহী ওই ব্যক্তিকে দেখতে পায় এবং তাড়া করে। তিনি বলেন, "একজন পুলিশ কর্মকর্তা তাকে শারীরিকভাবে রোধ করতে সক্ষম হন, তখনই তিনি বিস্ফোরক বেল্টটি বিস্ফোরিত করেন।"

গভর্নর আরও জানান, পরিস্থিতি বর্তমানে "নিয়ন্ত্রণে" রয়েছে।

সিরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল-দিন আল-বাবা সিরিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেন, হামলাকারী সম্ভবত একটি খ্রিস্টান এলাকায় প্রবেশের চেষ্টা করছিলনে, যেখানে বেশ কিছু গির্জা রয়েছে।

সিরিয়ার বিভিন্ন শহরে নববর্ষের অনুষ্ঠানগুলোতে হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এসআর/এসআই

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

আবারো বিদ্যুৎহীন কিউবা, অন্ধকারে লাখো মানুষ

একের পর এক ৯ নারীর লাশ, একই কায়দায় হত্যা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক