ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুর হুমকিতে ভয় পায় না ইরানের জনগণ। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যেও যুদ্ধ অবসানের শর্তে আপস না করার অবস্থান ধরে রেখেছে তেহরান। খবর আলজাজিরার।
শনিবার তেহরানে গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন পেজেশকিয়ান।
তিনি বলেন, ইরানিরা যত দিন বেঁচে থাকবেন, তত দিন বীরত্বপূর্ণ ইরানের গর্বিত জনগণের সেবক হিসেবে থাকবেন তারা।
এদিকে, যুদ্ধ অবসানে নিজেদের শর্তে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে তেহরান। গত মাসে দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে ইরান আঞ্চলিক যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবসানের দাবি জানায়।
বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দেয় ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।
এমএমআর