হোম > বিশ্ব

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা যুক্তরাজ্যের

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরইমধ্যে বিশ্বের সেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং ডিজিটাল বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার লক্ষ্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেয়া। সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য বার্তা দিতে চায়, দেশটি মেধাবীদের জন্য উন্মুক্ত।

বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (১০৩০ মার্কিন ডলার)। স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়।

তবে এ বিষয়ে রয়টার্স জানাতে চাইলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্যের অর্থবিভাগ।

এমন যুক্তরাজ্যের এ পরিকল্পনার কথা সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি) ওপর এক লাখ ডলার ফি ধার্য করা হয়েছে। যা রোববার থেকে কার্যকর হয়েছে। প্রতিটি আবেদনপত্রের সঙ্গে এটি আরোপ করা হবে। তবে যারা আগে থেকেই বৈধ ভিসাধারী, তাদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির