হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, আমরা ইসরাইলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরাইলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এ পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরাইলের দূত তিজপি হোটেভলিকে তলব করার ঘোষণাও দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, তাদের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার ইসরাইলি দূতকে বলবেন, গাজায় ১১ সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়।

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের