হোম > বিশ্ব

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারী ও শিশুসহ নিহত ৯

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মন্দিরের প্রবেশ পথে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পদদলনের ঘটনা ঘটে। মন্দিরের প্রবেশ ও প্রস্থান ছিল মাত্র একটি পথ, যা দুর্ঘটনার মাত্রা আরও বাড়ায়।

মন্দির প্রাঙ্গণ থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যাচ্ছেন। পরে প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা প্রাণহীনদের বাঁচানোর চেষ্টা করেন।

সরকারি সূত্রে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে আগে থেকে অতিরিক্ত ভিড়ের বিষয়ে অবহিত করেনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে “হৃদয়বিদারক” বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার নির্দেশ দেন এবং স্থানীয় কর্মকর্তাদের ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দেন। পাশাপাশি বেসরকারি কর্তৃপক্ষ পরিচালিত মন্দিরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্তেরও ঘোষণা দেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ