হোম > বিশ্ব

ইমরান খানকে সমর্থন করায় পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে আট সাংবাদিক ও ইউটিউবারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত এ রায় ঘোষণা করে।

আদালত জানিয়েছে, অভিযুক্তরা অনলাইনে ইমরানের সমর্থনে এমন কার্যক্রম চালিয়েছিলেন যা পাকিস্তানি আইনে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচিত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তাদের কর্মকাণ্ড সমাজে ‘ভয় ও অস্থিরতা’ সৃষ্টি করেছে। অধিকাংশ আসামি পাকিস্তানের বাইরে থাকায় বিচারপ্রক্রিয়ায় হাজির ছিলেন না।

দোষীদের মধ্যে রয়েছেন সাবেক সেনাকর্তা ও ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, ভাষ্যকার হায়দার রেজা মেহদি এবং বিশ্লেষক মইদ পিরজাদা।

আদালত রায়ে উল্লেখ করেছে, ২০২৩ সালের ৯ মে ইমরানের গ্রেপ্তারির পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় তার সমর্থকেরা যে হিংসাত্মক প্রতিবাদ-বিক্ষোভ চালিয়েছিলেন, তা সেনার শিবিরে হামলার মতো ঘটনা তৈরি করেছিল এবং আসামিরা হিংসায় উস্কানি দিয়েছে।

এর আগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়; বর্তমানে দু’জনেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি।

সূত্র: রয়টার্স

এসআর

১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল আমিরাত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক হচ্ছে না, নিশ্চিত করল সুইজারল্যান্ড

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

কেন হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

কলম্বিয়ায় প্রায় ১০০ গেরিলার অস্ত্র সমর্পণ

ইরান যুদ্ধের বিশাল ক্ষতি, প্রভাব থাকবে দীর্ঘস্থায়ী

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের চিঠি

নাইজারে বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫