হোম > বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স পাঁচ হাজার ডলারের উপরে উঠেছে। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েনকে কেন্দ্র করে আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও উদ্বেগের জেরে স্বর্ণের বাজারে অস্থিরতা দেখা দেয়। খবর বিবিসির।

নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অনিশ্চয়তার সময়ে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতু কেনার দিকে ঝুঁকে পড়েন বিনিয়োগকারীরা। শুক্রবার, রূপার দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ১০০ ডলারের উপরে উঠে যায়।

স্বাভাবিকের চেয়ে বেশি মুদ্রাস্ফীতি, দুর্বল মার্কিন ডলার, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়সহ আরো নানা কারণে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন ও গাজায় যুদ্ধ, সেইসেঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে আনা, এসব কিছু স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করেছে।

স্বর্ণের প্রতি আকর্ষণের সবচেয়ে বড় কারণ হলো এর অপ্রতুলতা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ট্রেড অ্যাসোসিয়েশনের মতে, এখন পর্যন্ত মাত্র দুই লাখ ১৬ হাজার ২৬৫ টন ধাতু খনন করে তোলা হয়েছে।

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করা চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা