হোম > বিশ্ব

একদিনেই তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি

আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা কমেছে। দুই দেশই নতুন করে হামলা থেকে বিরত রয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ০৩ ডলারে। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে এর দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার।

অপরিশোধিত মার্কিন তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। এদিন এই তেলের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮১ দশমিক ২০ ডলারে।

এদিকে, বৈদেশিক মুদ্রার বাজারেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন ঘটেছে। ডলারের বিনিময় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ দশমিক ৮২ ইয়েনে। এছাড়া, কিছুটা দুর্বল হয়েছে ইউরোর অবস্থান।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় বড় অগ্রগতি হয়েছে। বেশ কিছুদিন হামলা স্থগিত রাখার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা